প্রিন্ট এর তারিখঃ Apr 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 8, 2026 ইং
চকরিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছুট্টু গ্রেফতার

মুহাম্মদ ওসমান সরওয়ার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টুকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টায় চকরিয়া পৌরসভার ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত মকছুদুল হক ছুট্টু উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে মকছুদুল হক ছুট্টু সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তাকে আটক করতে পুলিশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলো।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, ‘মকছুদুল হক ছুট্টু নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট